শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আইসিসির মাসসেরার দৌড়ে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক হাসান


সেপ্টেম্বর ১১, ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের অন্যতম নায়ক পেসার হাসান মাহমুদ। ম্যাচের দুই ইনিংসে ৯ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কারও ভাগিয়ে নিয়েছিলেন তিনি। এবার সেই হাসানের সামনে আরও বড় স্বীকৃতির সুযোগ। আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের এই পেসার।

পুরুষদের বিভাগে হাসানের সঙ্গে মনোনয়ন পেয়েছেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা ও ইংল্যান্ডের ওলি রবিনসন। নারীদের সংক্ষিপ্ত তালিকায় আছেন থাইল্যান্ডের সুলেপোরন লাওমি, নান্নাপাত কোঞ্চারোয়েনকাই ও লুসি বার্নেট।

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের জয়টি ছিল বাংলাদেশের জন্য ঐতিহাসিক। সেই জয়ে হাসানের অবদান ছিল সবচেয়ে বেশি। প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে আরও ৩ উইকেট নেন তিনি। তার বোলিং নৈপুণ্যে বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। শেষ পর্যন্ত অবশ্য সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

ডারউইন টেস্টের সেই পারফরম্যান্সের প্রভাব পড়েছে হাসানের র্যাঙ্কিংয়েও। সিরিজে ১৯.৭৭ গড়ে মোট ৯ উইকেট নেওয়া এই ডানহাতি পেসার আইসিসির বোলারদের র্যাঙ্কিংয়ে এক লাফে ২৬ ধাপ এগিয়েছেন। উঠে এসেছেন ৩৮তম স্থানে।

হাসানের সঙ্গে মাসসেরার দৌড়ে থাকা সোনাল দিনুশাও আগস্টে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ২৫ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটার করেছেন মোট ৪২০ রান। গলে প্রথম টেস্টে শ্রীলঙ্কা হারলেও দিনুশা খেলেছেন ১০০ ও ৮৪ রানের দুটি ইনিংস।

কলম্বোর দ্বিতীয় টেস্টে অবশ্য আরও বড় কীর্তি গড়েন দিনুশা। শ্রীলঙ্কা ফলো-অনে পড়ার পর প্রথম ইনিংসে ১০৩ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৩৩ রান করেন তিনি। তার ব্যাটিংয়ে ম্যাচটি ড্র করতে সক্ষম হয় শ্রীলঙ্কা। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে ফলো-অনে পড়ার পর টানা দুই ইনিংসে সেঞ্চুরি করা মাত্র তৃতীয় ব্যাটার হন দিনুশা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});