শনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আখাউড়ায় লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন

ঢাকা ইনফো২৪
আগস্ট ১, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

আখাউড়ায় লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১:০৬ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। 

ঐক্যবদ্ধ আখাউড়ার আয়োজনে শনিবার (১ আগস্ট) সকালে পৌর শহরের সড়ক বাজারে মানববন্ধন করা হয়। 

মানববন্ধন থেকে বিদ্যুৎ সমস্যার সমাধান করার জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। নতুবা পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়। 

আখাউড়া মসজিদ পাড়া মিফতাহুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াকুব আলীর সভাপতিত্বে, মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা মোবাশ্বের আহমেদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানি, ঐক্যবদ্ধ আখাউড়ার আহবায়ক আমজাদ ভূইয়া, জাতীয় পার্টির নেতা জেনহারুল ইসলাম লিটন, যুব সংগঠক রোবায়েদ খান, মোঃ রাফি আহমেদ সহ আরও অনেকে। 

বক্তারা বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকলে জনগণের ভোগান্তি কোন শেষ থাকে না। ব্যবসা বাণিজ্যে ব্যাঘাত ঘটে। বিদ্যুতের লোডশেডিংয়ে আখাউড়াবাসী অতিষ্ঠ। আমরা আর লোডশেডিং চাইনা আখাউড়ার বিদ্যুতের ঘাটতি পূরণ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে। ৪৮ ঘন্টার মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান করা না হলে বিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});