সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আগস্টে মুক্তি পাচ্ছে যশের ‘টক্সিক’

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

আগস্টে মুক্তি পাচ্ছে যশের ‘টক্সিক’

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৪:৪১ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির তারিখ পেল দক্ষিণী সুপারস্টার যশের বহুল আলোচিত ছবি ‘টক্সিক’। একাধিকবার তারিখ পরিবর্তনের পর নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

 বিষয়টি নিশ্চিত করেন যশ নিজেই। তার ঘোষণার পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বহুদিন ধরেই আলোচনায় থাকা এই মেগাবাজেট অ্যাকশন ড্রামাকে ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। ‘মনস্টার মাইন্ড ক্রিয়েশন’ এবং ভেঙ্কট কে নারায়ণার কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘টক্সিক’-এর ঘোষণা আসে ২০২৩ সালে। প্রথমে ২০২৪ সালে শুটিং শুরুর পরিকল্পনা থাকলেও নানা জটিলতায় কাজ শুরুতে দেরি হয়। এরপর ২০২৫ সালের একাধিক সময়ে মুক্তির তারিখ ঘোষণা করা হলেও প্রতিবারই তা পিছিয়ে যায়।

চলতি বছরের মার্চে ছবিটি মুক্তির কথা থাকলেও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্তও স্থগিত করা হয়। পরে জুনে নতুন তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত চূড়ান্তভাবে ২৬ আগস্টকে বেছে নেওয়া হয়েছে মুক্তির দিন হিসেবে।

গোয়ার নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত ‘টক্সিক’ মূলত মাদকচক্র, অপরাধ ও ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে তৈরি একটি অ্যাকশন-ড্রামা। নির্মাতাদের দাবি অনুযায়ী, ছবিটি হবে মারকাটারি অ্যাকশন ও আবেগঘন গল্পের মিশ্রণ। ছবিটি কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হলেও মুক্তি পাবে হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায়, যাতে সর্বভারতীয় দর্শকের কাছে পৌঁছাতে পারে। যশের বিপরীতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কিয়ারা আদভানিকে। পাশাপাশি বিশেষ চরিত্রে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});