সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে পদুয়া-গুনবতী সড়কের সংস্কার কাজের উদ্বোধন

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

চৌদ্দগ্রামে পদুয়া-গুনবতী সড়কের সংস্কার কাজের উদ্বোধন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৪:৫৬ পিএম   (ভিজিট : ০)

সড়কের সংস্কার কাজের উদ্বোধন

X

সড়কের সংস্কার কাজের উদ্বোধন

কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের উদ্যোগে উপজেলার গুরুত্বপূর্ণ পদুয়া-গুণবতী আঞ্চলিক সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার সকালে উপজেলার আলকরা ও গুণবতী ইউনিয়ন জামায়াতের অর্থায়নে সংস্কার কাজের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন, জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য ডাঃ মঞ্জুর আহমেদ সাকি ও গুণবতী ইউনিয়ন আমীর মোঃ ইউসুফ মেম্বার। 

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত পদুয়া-গুণবতী সড়ক একটি আঞ্চলিক গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক দিয়ে চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট ও ফেনীর দাগনভুঁইয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতায়াত করে। দীর্ঘদিন ধরে খানা-খন্দকে পরিণত সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী মানুষ সড়কটি দিয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। 

মানুষের ভোগান্তি কমাতে স্থানীয় দুই ইউনিয়ন জামায়াতের অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় সোমবার সড়কটি সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। পুরো সড়কটি চলাচলের উপযোগী করতে কনক্রিট ও বালু ফেলে রোলার দিয়ে সমান করা হবে। এতে করে গাড়ি চলাচল ও মানুষের ভোগান্তি অনেকটাই কমে যাবে।

পদুয়া-গুণবতী সড়কে সিএনজি অটোরিকশা চালক আবু মিয়া বলেন, সিএনজি অটোরিকশা চলাচলে অনেক দুর্ভোগ। জামায়াতের উদ্যোগে সংস্কারের উদ্যোগ নেয়ায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সংস্কার শেষ হলে আমাদের কষ্ট শেষ হয়ে যাবে।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডাঃ মঞ্জুর আহমেদ সাকি বলেন, সড়কটি দিয়ে চলাচলে মানুষ ভোগান্তি কমাতে জামায়াতের উদ্যোগে সংস্কার কাজ শুরু হয়েছে। আশা করছি, কাজ শেষ হলে মানুষের যাতায়াত সহজ হবে।

সড়ক সংস্কারের উদ্বোধনে গুণবতী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন লিটন, আলকরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু নাছের, গুণবতী ইউনিয়ন সহকারী সেক্রেটারি আবদুল হামিদ, আলকরা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মনির আহমেদ মানিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন