রবিবার , ২৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আগামীকাল শুরু ঈদের ছুটি, যারা পাবেন না

ঢাকা ইনফো২৪
মে ২৪, ২০২৬ ৯:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। ৩১ মে (রোববার) পর্যন্ত চলবে এই ছুটি। তবে দীর্ঘ এই অবকাশেও সব শ্রেণির মানুষ ছুটি পাচ্ছেন না। জরুরি সেবা সচল রাখতে দায়িত্ব পালন করবেন বিভিন্ন খাতের লাখো কর্মী।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৪ মে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সাধারণ মানুষের ঈদযাত্রা ও নাগরিক সেবা নির্বিঘ্ন রাখতে বেশ কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে ছুটির আওতার বাইরে রাখা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহে নিয়োজিত কর্মীরা ছুটি পাবেন না। এছাড়া ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক বিভাগ, টেলিফোন ও ইন্টারনেট সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী ও যানবাহনও দায়িত্ব পালন করবে।

বন্দরগুলোর কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট কর্মীদেরও কর্মস্থলে থাকতে হবে। একইভাবে ঈদের সময় দেশের হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা চালু থাকবে। ফলে চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মচারী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীরাও ছুটির বাইরে থাকছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি রাষ্ট্রীয় কাজের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য অফিসও সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে।

এদিকে ব্যাংকিং খাতে সীমিত পরিসরে সেবা চালু রাখতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। গ্রাহকদের লেনদেন ও এটিএম সেবা সচল রাখার ব্যবস্থা নেওয়া হবে।

আদালতের কার্যক্রম চালু রাখতে সুপ্রিম কোর্ট আলাদা নির্দেশনা দেবে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে তৈরি পোশাক খাতসহ বেসরকারি শিল্প ও কলকারখানার ছুটির বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, টানা সাত দিনের ছুটি সমন্বয়ের অংশ হিসেবে গত ২৩ মে শনিবার এবং আজ ২৪ মে রোববার সরকারি অফিস খোলা রাখা হয়। ফলে আজ অফিস শেষে কার্যত শুরু হচ্ছে ঈদের দীর্ঘ ছুটি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});