মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আগামী দিনে আমাদের প্রধান রপ্তানি পণ্য হবে কৃষি পণ্য: কৃষি মন্ত্রী

ঢাকা ইনফো২৪
জুলাই ২৮, ২০২৬ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আগামী দিনে আমাদের প্রধান রপ্তানি পণ্য হবে কৃষি পণ্য: কৃষি মন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১:৩৫ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন,বর্তমান সরকারের মূল টার্গেট কৃষি পণ্যের রপ্তানি। আমরা চাই, আগামী দিনে আমাদের প্রধান রপ্তানি পণ্য হবে কৃষি পণ্য। 

কারণ আমারা এমন একটি দেশে বাস করি যেখানে বার মাস ফসল ফলে। সৃষ্টি কর্তা আমাদের এমন একটি দেশ দিয়েছেন আমরা বার মাস যেখানে ফসল ফলাতে পারি। পৃথিবীতে এমন দেশ খুব কম আছে।

দেশে কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি রপ্তানি সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সোমবার সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন ও  এক কর্মশালায় যোগ দিতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে

তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, সার বাংলাদেশে অ্যাবল্যাবল। দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে একটি মহল সার সংকটের রিউমার ছড়ানো হচ্ছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে, যা সরকার কঠোরভাবে নজরদারি করছে।

পরিদর্শন শেষে তিনি কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভা ও বারি’র অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালায় অংশ নেন। সভায় কৃষি গবেষণা, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিযোগ্য কৃষিপণ্যের মানোন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলাম, কৃষি বিজ্ঞানী ও শিক্ষক সহ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});