শুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আগামী বিশ্বকাপে হয়তো ফ্রান্সকে আমরাই বিদায় করব’

ঢাকা ইনফো২৪
জুলাই ১০, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আগামী বিশ্বকাপে হয়তো ফ্রান্সকে আমরাই বিদায় করব’

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:৪১ পিএম   (ভিজিট : ০)

ম্যাচ শেষে ফ্রান্স ও মরক্কোর ফুটবলাররা।

X

ম্যাচ শেষে ফ্রান্স ও মরক্কোর ফুটবলাররা।

ফ্রান্সের বিপক্ষে পরপর দুই বিশ্বকাপে হৃদয় ভাঙার পর একরকম ‘প্রতিশোধ’ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন মোহামেদ ওয়াহ্বি। যদি সুযোগ আসে, চার বছর পরের বিশ্ব আসরে ফরাসিদের বিদায় করার জন্য নিজের প্রস্তুত করতে চান মরক্কোর কোচ।

২০২২ বিশ্বকাপে আফ্রিকা ও আরবের প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে খেলার কীর্তি গড়ে মরক্কো। দুর্দান্ত ছন্দে ছুটতে থাকা দলটির সেই স্বপ্নযাত্রা থামে ফ্রান্সের কাছে হেরে; ২-০ গোলে। পরে চতুর্থ হয়ে আসর শেষ করে তারা।

উত্তর আমেরিকায় চলতি বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ফ্রান্সকে পায় মরক্কো। তাদের সামনে সুযোগ ছিল গতবারের হারের ‘প্রতিশোধ’ নেওয়ার। কিন্তু বিবর্ণ ফুটবল খেলে উল্টো এবারও একই ব্যবধানে (২-০) হেরে বিশ্ব মঞ্চে পথচলা থামল তাদের পথচলা।

বস্টনে ১০ জুলাই তো ফরাসিদের সামনে দাঁড়াতেই পারেনি মরক্কো। বল দখলে কিছুটা এগিয়ে থাকলেও, ম্যাচ জুড়ে দ্বিতীয় সেরা দল ছিল তারা। প্রতিপক্ষের রক্ষণে খুব একটা ভীতি ছড়াতে পারেনি দলটি।

পুরো ম্যাচে গোলের জন্য স্রেফ পাঁচটি শট নিতে পারে মরক্কো। যেখানে লক্ষ্যে রাখতে পারে তারা কেবল একটি। আর ফ্রান্সের ২২ শটের আটটি ছিল লক্ষ্যে। ম্যাচ শেষে দাপুটে ফুটবল খেলা ফ্রান্সের প্রশংসা করেছেন ওয়াহ্বি। ফরাসিদের মানের ফুটবল খেলার সামর্থ্য তার দলের আছে বলে মনে করছেন তিনি। তবে ওই পর্যায়ে যেতে আরও পরিশ্রমের বিকল্প দেখেন না ওয়াহ্বি।

চার বছর পর, ২০৩০ সালে স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো। ঘরের মাঠের ওই আসরে ফ্রান্সকে প্রতিপক্ষ হিসেবে পেলে হারাতে চান ওয়াহ্বি। তবে এর জন্য মাঝের সময়টায় নিজেদের আরও ভালো অবস্থায় নিয়ে যেতে চান তিনি।

ম্যাচ পরিকল্পনার দিক থেকে জানি যে, তাদের সমকক্ষ হওয়ার সামর্থ্য আমাদের আছে। তবে আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। আজ ফ্রান্স নিঃসন্দেহে শক্তিশালী ছিল, কিন্তু আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি এবং আরও উন্নতি করতে পারি। হয়তো চার বছর পর আমরাই তাদের বিদায় করে দেব।”

মরক্কোরকে হারিয়ে আবারও সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। গত দুই আসরের ফাইনালিস্টরা শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন কিংবা বেলজিয়ামের।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});