বৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

আগের কম দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন ২ শ্রেণির গ্রাহক

ঢাকা ইনফো২৪
জুন ৪, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তের পর লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য স্বস্তির খবর আসতে পারে। সরকার এ দুই শ্রেণির গ্রাহকদের বাড়তি মূল্যবৃদ্ধির আওতার বাইরে রাখার বিষয়টি বিবেচনা করছে।

এ লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ইতোমধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে আবেদন করেছে। আবেদনে লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের বিদ্যুতের দাম আগের অবস্থায় বহাল রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

বিইআরসি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে কমিশন শিগগিরই নতুন সিদ্ধান্ত দিতে পারে।

এর আগে বুধবার বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও গ্রাহক পর্যায়ে রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধির ঘোষণা দেয় বিইআরসি। নতুন আদেশ অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ, সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ এবং খুচরা বা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

নতুন ঘোষণায় আবাসিক লাইফলাইন গ্রাহকদের (০-৫০ ইউনিট ব্যবহারকারী) প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৬৯ পয়সা বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়। একইভাবে প্রথম ধাপের (০-৭৫ ইউনিট ব্যবহারকারী) গ্রাহকদের জন্য ইউনিটপ্রতি ৯২ পয়সা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ১৮ পয়সা।

বিইআরসির ঘোষণা অনুযায়ী, নতুন এই দাম চলতি জুন মাস থেকেই কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে পিডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে লাইফলাইন ও স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। দুই শ্রেণির গ্রাহক

সম্প্রতি বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তের পর লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য স্বস্তির খবর আসতে পারে। সরকার এ দুই শ্রেণির গ্রাহকদের বাড়তি মূল্যবৃদ্ধির আওতার বাইরে রাখার বিষয়টি বিবেচনা করছে।

এ লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ইতোমধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে আবেদন করেছে। আবেদনে লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের বিদ্যুতের দাম আগের অবস্থায় বহাল রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

বিইআরসি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে কমিশন শিগগিরই নতুন সিদ্ধান্ত দিতে পারে।

এর আগে বুধবার বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও গ্রাহক পর্যায়ে রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধির ঘোষণা দেয় বিইআরসি। নতুন আদেশ অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ, সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ এবং খুচরা বা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

নতুন ঘোষণায় আবাসিক লাইফলাইন গ্রাহকদের (০-৫০ ইউনিট ব্যবহারকারী) প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৬৯ পয়সা বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়। একইভাবে প্রথম ধাপের (০-৭৫ ইউনিট ব্যবহারকারী) গ্রাহকদের জন্য ইউনিটপ্রতি ৯২ পয়সা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ১৮ পয়সা।

বিইআরসির ঘোষণা অনুযায়ী, নতুন এই দাম চলতি জুন মাস থেকেই কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে পিডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে লাইফলাইন ও স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন