শনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আটঘরিয়ায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ

ঢাকা ইনফো২৪
আগস্ট ১, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

আটঘরিয়ায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:১৪ পিএম   (ভিজিট : ০)

জামায়াতের বিক্ষোভ

X

জামায়াতের বিক্ষোভ

পাবনার আটঘরিয়া সদর দেবোত্তর বাজারে জুলাই গণ অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই সনদ বাস্তবায়ন’ এবং গণহত্যার বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আটঘরিয়া উপজেলা শাখার উদ্যোগে দেবোত্তর বাজারস্থ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটঘরিয়া উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে অংশ নেওয়া নেতারা ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন এবং গণ অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিন বিকালে ‘জুলাই সনদ বাস্তবায়ন’ এবং গণহত্যার বিচারের দাবি তুলে ধরে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন, উপজেলা জামায়েত আমীর নকিবুল্লাহ,মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ।

বিএনপির উদ্দেশে পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর জহুরুল ইসলাম খান বলেন আপনারা পতিত স্বৈরাচারের মতো আচরণ করছেন, যে ছাত্র জনতার জন্য আপনারা আজ ক্ষমতায় তাদেরকেই আজ কথা বলতে দিচ্ছেন না, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো গড়িমসি জনগণ মেনে নেবে না।

উক্ত সমাবেশে জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});