রবিবার , ২৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আটঘরিয়া হিসাবরক্ষণ ও প্রাণীসম্পদ অফিসে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

ঢাকা ইনফো২৪
জুন ২৮, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

আটঘরিয়া হিসাবরক্ষণ ও প্রাণীসম্পদ অফিসে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

পাবনার আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের হিসাবরক্ষণ অফিস এবং উপজেলা প্রাণীসম্পদ অফিসে এক যোগে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দুটি অফিসের জানালার গ্রিল কেটে ল্যাপটপ, কম্পিউটার, টেলিভিশন ও সিসি ক্যামেরার কন্ট্রোল বক্সসহ প্রায় আড়াই লাখ টাকার সরকারি মালামাল নিয়ে গেছে। 

আজ রোববার (২৮ জুন) সকালে অফিস খোলার পর সংশ্লিষ্টদের নজরে বিষয়টি আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার বা শনিবার সাপ্তাহিক ছুটির যেকোনো এক রাতে এই চুরির ঘটনা ঘটেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার অথবা শনিবার দিবাগত গভীর রাতে অফিস সাপ্তাহিক ছুটি থাকাকালীন সময়ে সঙ্গবদ্ধ চোরের দল অফিস ভবনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটায়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ইউএনও কার্যালয়ের হিসাবরক্ষণ অফিস থেকে একটি ওয়ালটন ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, একটি Core i5 ডেস্কটপ কম্পিউটার, একটি HP 220 সিরিজের ল্যাপটপ, একটি Nokia 3310 মোবাইল ফোন, একটি ফার্স্ট এইড বক্স, ব্লাড প্রেসার মাপার মেশিন, ইউপিএস, পাওয়ার বোর্ড, ল্যাপটপ চার্জার, বইসহ বিভিন্ন সরকারি মালামাল চুরি হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।

এদিকে একই রাতে উপজেলা প্রাণীসম্পদ অফিসের গ্রিল কেটে একটি কম্পিউটার, একটি মনিটর এবং সিসি ক্যামেরার কন্ট্রোল বক্স চুরি হয়েছে। এ অফিসের চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সুরাইয়া খনম বলেন, “সকালে অফিসে এসে জানতে পারি অফিসের নৈশপ্রহরী তালা খুলে দেখতে পায় অফিসে চুরি হয়েছে । পরে কক্ষে প্রবেশ করে বিভিন্ন সরকারি মালামাল ও অফিস সরঞ্জাম চুরি হয়েছে বলে নিশ্চিত হই। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। চুরি হওয়া মালামালের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসাইন বলেন, “আমাদের অফিস থেকে একটি কম্পিউটার, একটি মনিটর এবং সিসি ক্যামেরার কন্ট্রোল বক্স চুরি হয়েছে। প্রাথমিকভাবে চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});