শনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় পোস্টার লাগানো নিয়ে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা ইনফো২৪
আগস্ট ৮, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

মাগুরায় পোস্টার লাগানো নিয়ে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:১৪ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

মাগুরার শ্রীপুর সরকারি কলেজের সামনে ইসলামী ছাত্রশিবিরের সিরাত প্রতিযোগিতার পোস্টার লাগানোকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় শিবিরের কয়েকজন নেতাকর্মী নিরাপত্তার জন্য শ্রীপুর থানায় গিয়ে আশ্রয় নেন।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে মাগুরার শ্রীপুর সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ছাত্রদলের ধাওয়া খেয়ে শিবিরের নেতা-কর্মীরা শ্রীপুর থানায় গিয়ে আশ্রয় নেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কলেজের সামনে সিরাত প্রতিযোগিতার প্রচারণামূলক পোস্টার লাগানোর সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কলেজের সামনে ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শিবিরের নেতাকর্মীদের অভিযোগ, পোস্টার লাগানোর সময় ছাত্রদল ও তাদের অনুসারীরা তাদের বাধা দেন এবং একপর্যায়ে তাদের ওপর হামলার চেষ্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা আত্মরক্ষার্থে থানায় আশ্রয় নেন।

তবে ছাত্রদলের পক্ষ থেকে ঘটনাটিকে কেন্দ্র করে উসকানিমূলক পরিস্থিতি তৈরির অভিযোগ করা হলেও এ বিষয়ে তাদের কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে থানায় আশ্রয় নেওয়া শিবিরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলি মিয়া বলেন, পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});