সোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আড়াইহাজারে মা’কে হত্যার অভিযোগে ৩ বছর পর মেয়ে গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
আগস্ট ৩, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আড়াইহাজারে মা’কে হত্যার অভিযোগে ৩ বছর পর মেয়ে গ্রেপ্তার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:২৮ পিএম   (ভিজিট : ০)

X

নারায়ণগঞ্জের আড়াইহাজরে বিধবা নুরুন্নাহার বেগম (৬৫) কে হত্যার ৩ বছর পর মেয়ে আয়েশা আক্তার রানু (৪৩) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

সোমবার (৩ আগষ্ট) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনয়িনের বিনাইরচর এলাকা থেকে তাকে গ্রেফতার কার হয়। নিহত নুরুন্নাহার বেগম ওই গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী।

এর আগে ২০২২ সালের ৭ জানুয়ারী সন্ধ্যা অনুমান ৬ টার দিকে নুরুন্নাহারকে তার নিজ ঘরে অজ্ঞাত দূর্বৃত্তরা জবাই করে হত্যা করে ফেলে রেখে যায়।

এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত দূর্বৃত্তদেরকে আসামী হরে ৩০২ ধারায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তিন বছর মামলা চলার পর তদন্তে হত্যা কান্ডের সহিত নিহতের নিজের মেয়ে আয়েশা আক্তার রানুর জড়িত থাকার বিষয়ে নিশ্চিৎ হয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

এলাকাবাসি জানায়, রানুর স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি মায়ের সাথে পিত্রারয়ে থাকতেন। ঘটনার পর সন্দেহ বশত পুলিশ নিহতের মেয়ে আয়েমা আক্তার রানু, তার ভাই মো. কবির হোসেন সহ অনেককে থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ করে। 

এ বিষয়ে নিহতের ছেলে কবির হোসেন বেশ কিছুদিন হাজতবাস ও করেছেন। 

তবে হত্যাকান্ডে রানুর জড়িত থাকার বিষয়টি সিআইডির দীর্ঘ তদন্তে বেরিয়ে আসলে এবং সিআইডির রিপোর্টের উপর ভিত্তি করে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারী করলে পুলিশ তাকে গ্রেফতার করে বলে আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});