ঢাকা: নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন বলেছেন, একটি আধুনিক ও গোছানো নগরী গড়তে তারুণ্যের শক্তির বিকল্প নেই।
মঙ্গলবার (২৩ জুন) সকালে নাগরিক উন্নয়ন ফোরামের আয়োজনে উত্তরার একটি মিলনায়তনে ‘নগর উন্নয়নে তারুণ্যের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনিিআরও বলেন, ‘আমি তরুণদের এই উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে আগামীতে একটি পরিকল্পিত ও উন্নত নগর উপহার দিতে বদ্ধপরিকর।’
সেলিম উদ্দিন নগর উন্নয়ন নিয়ে তার সুদূরপ্রসারী পরিকল্পনাগুলো তরুণদের সামনে উপস্থাপন করেন। পাশাপাশি, সাম্প্রতিক সময়ে তার ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত বিভিন্ন সমাজকল্যাণ ও মানব সেবামূলক কার্যক্রমগুলো তুলে ধরেন, যা তরুণদের মাঝে এক নতুন উৎসাহের সঞ্চার করেছে।
অনুষ্ঠানে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণরা অংশগ্রহণ এবং মতামত তুলে ধরেন।
নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সেলিম উদ্দিন তরুণদের প্রতিটি প্রস্তাবনা অত্যন্ত গুরুত্ব ও মনোযোগের সাথে শোনেন এবং প্রতিটি প্রশ্নের অত্যন্ত আন্তরিকতার সাথে জবাব দেন।