সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল (মেয়ে) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন যবিপ্রবি

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল (মেয়ে) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন যবিপ্রবি

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:০৬ পিএম   (ভিজিট : ০)

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল (মেয়ে) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন যবিপ্রবি

X

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল (মেয়ে) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন যবিপ্রবি

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা (মেয়ে) ২০২৬- এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। 

রোববার (২১ জুন) বিকাল তিনটায় যবিপ্রবি কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয় এই ফাইনাল খেলা। খেলায় রানার্সআপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। 

এবারই প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা খেলার আয়োজন করে যবিপ্রবি। খেলায় মোট অংশগ্রহণ করে ১০ টি বিশ্ববিদ্যালয়।

চ্যাম্পিয়ন হওয়ায় হ্যান্ডবল টিমের অধিনায়ক খুশি খাতুন বলেন, “আমরা সেই ৬ তারিখ থেকে প্রাক্টিস শুরু করেছি। আমাদের ঘরের মাঠে আজ চ্যাম্পিয়ন ট্রফিটি আমাদের হাতে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। এমন সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজনের জন্য আমি আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি”

যবিপ্রবির হ্যান্ডবল (মেয়ে) টিমের কোচ মোঃ শাহিনুর রহমান বলেন ,” আজকের এই অর্জন দীর্ঘদিনের পরিশ্রমের ফল। আমার খেলোয়াড় মেয়েরা তাদের ক্লাসে অংশগ্রহণ করে আবারো মাঠে সকাল-বিকাল ছুটে এসেছে তাদের প্রাক্টিস সেশনে। এক্ষেত্রে আমি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষকদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই কারণ তাদের স্যাক্রিফাইস ছাড়া এটা সম্ভব ছিলো না। পাশাপাশি আমি শরীরচর্চা দপ্তরের সকল স্যারসহ আমাদের বিশ্ববিদ্যালয়ের দর্শক, গ্রাউন্ডসম্যান এবং সকল মিডিয়াকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের মেয়েরা তাদের অর্জন দিয়ে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে বলে আশা রাখি। “

চ্যাম্পিয়ন টিমের খেলোয়াড়রা হলেন খুশি খাতুন (অধিনায়ক), আইভি আক্তার অরিন, আফরা খন্দকার, পূর্ণিমা রানি, মোছাঃ সানজিদা আক্তার সাথি, মোঃ রুপা খাতুন, সাদিয়া আক্তার, পান্না আক্তার বর্ষা, সাগরিকা খাতুন, মাহাবুবা হাসনা, চোসাও রৌজা এবং পূর্ণিমা রানী মন্ডল। 

উল্লেখ্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পান্না আক্তার বর্ষা। এছাড়া টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});