বুধবার , ১০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আন্তঃ জেলা মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্য আটক, উদ্ধার ৩ মোটরসাইকেল

ঢাকা ইনফো২৪
জুন ১০, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

মোংলা থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় চুরি হওয়া ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মোংলা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, বুধবার (১০ জুন) সকালে বাগেরহাটের মোংলা ও রামপাল উপজেলায় যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে চক্রটির মূল হোতা মো. রনি হাওলাদার (২০)-কে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্য সজিব আহম্মেদ জয় (২৫), সাজেদুল ইসলাম (২০), মো. নাজমুল শেখ (২৭), তানভীর হোসেন শাওন (৩৪) ও মেহেদী হাসান (২৪)-কে আটক করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রামপাল উপজেলার মেহেদী হাসানের বাড়িতে অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই সময়ে মোংলা পৌর শহরের ওয়ান ব্যাংকের সামনে থেকে তানভীর হোসেন শাওনের কাছ থেকে আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছিল। তাদের বাড়ি মোংলা ও রামপাল উপজেলায়।

পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, মোটরসাইকেল চুরি প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশের এ অভিযানে এলাকায় মোটরসাইকেল চুরি রোধে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।