শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আন্তর্জাতিক টি-২০ ও ওয়ানডে দুটিতেই হ্যাটট্রিক যাদের


সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র পাঁচজন বোলার এই নজির গড়েছেন। চলুন তাদের নাম জেনে নেওয়া যাক-

ব্রেট লি: এই তালিকার প্রথম নাম অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা ব্রেট লি। ২০০৩ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছিলেন তিনি। এরপর ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে হ্যাটট্রিক করে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও একই কীর্তি গড়েন। তার টি-টোয়েন্টির হ্যাটট্রিকটি ছিল এই ফরম্যাটের আন্তর্জাতিক ইতিহাসে প্রথম।

লাসিথ মালিঙ্গা: শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা এই তালিকায় সবচেয়ে উজ্জ্বল নাম। ওয়ানডেতে তার হ্যাটট্রিকের সংখ্যা তিনটি—২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২০১১ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে এবং একই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি হ্যাটট্রিক করেন তিনি। এরপর ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও হ্যাটট্রিক করে চার বলে চার উইকেট নেওয়ার অবিশ্বাস্য কীর্তি গড়েন। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মালিঙ্গার হ্যাটট্রিক পাঁচটি, যা সর্বোচ্চ।

থিসারা পেরেরা: আরেক শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাও রয়েছেন এই বিরল তালিকায়। ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছিলেন তিনি। সেই ম্যাচে ৪২ রানে চার উইকেট নিয়ে শ্রীলঙ্কার জয়ে বড় ভূমিকা রাখেন পেরেরা। চার বছর পর, ২০১৬ সালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিকেও হ্যাটট্রিক করেন তিনি।

ওয়ানিন্দু হাসারাঙ্গা: শ্রীলঙ্কার বর্তমান প্রজন্মের অন্যতম সেরা লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাও দুই ফরম্যাটে হ্যাটট্রিকের মালিক। ২০১৭ সালে ওয়ানডে অভিষেকেই জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নিয়ে ইতিহাস গড়েন তিনি। এরপর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক করেন। সেই কীর্তির মাধ্যমে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করা প্রথম শ্রীলঙ্কান বোলার হন।

কাগিসো রাবাদা: দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার ওয়ানডে হ্যাটট্রিকটি এসেছিল অভিষেকেই। ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে নিজের দ্বিতীয় ওভারের শেষ তিন বলে তামিম ইকবাল, লিটন দাস ও মাহমুদউল্লাহকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন তিনি। ম্যাচে ১৬ রানে ছয় উইকেট নিয়ে অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ডও গড়েছিলেন রাবাদা। এরপর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করে দুই ফরম্যাটে এই বিরল কীর্তির তালিকায় নাম লেখান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});