বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আবারও বাংলাদেশের অধিনায়ক হলেন সাকিব আল হাসান!

ঢাকা ইনফো২৪
জুলাই ৩০, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আবারও বাংলাদেশের অধিনায়ক হলেন সাকিব আল হাসান!

সাকিব আল হাসান

X

সাকিব আল হাসান

ক্রিকেটপ্রেমীদের জন্য আবারও মাঠে ফিরছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে শুরু হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন তিনি।

সাবেক আন্তর্জাতিক তারকাদের নিয়ে ৩০ জুলাই জাম্বিয়ায় পর্দা উঠছে এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরের। ছয়টি দল, ১৯টি ম্যাচ এবং এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের অংশগ্রহণে জমজমাট এক টুর্নামেন্টের অপেক্ষায় ক্রিকেটভক্তরা।

বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ টাইগার্স। দলটির নেতৃত্বে থাকবেন দেশের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

লিগে অংশ নেওয়া ছয়টি দল হলো- বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স।

বাংলাদেশ টাইগার্সে দলে থাকছেন বাংলাদেশের সাবেক অলরাউন্ডার আলোক কাপালিও। এছাড়া টুর্নামেন্টে আরও খেলবেন ভারতের ইউসুফ পাঠান ও আম্বাতি রায়ডু, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, উপুল থারাঙ্গা ও ইসুরু উদানা, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমল, উমর আকমল, মোহাম্মদ ইরফান এবং আফগানিস্তানের আসগার আফগানসহ এশিয়ার অনেক সাবেক তারকা ক্রিকেটার।

জার্সি উন্মোচনের মধ্য দিয়ে ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হবে দ্বিতীয় আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস।

এরপর ৩১ জুলাই ডাবল-হেডারে প্রথমে খেলবে পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের বাংলাদেশ টাইগার্স, প্রতিপক্ষ ইন্ডিয়ান রয়্যালস।

বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল, সাদেকুর রহমান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});