বুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা

ঢাকা ইনফো২৪
জুলাই ২২, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা

ফাইল ছবি

X

ফাইল ছবি

দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলো আবারও ভয়ংকর রূপ ধারণ করছে। শ্রাবণের ঘন মেঘ আর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরীসহ কয়েকটি প্রধান নদীর পানি বিপদসীমার আশপাশে ওঠানামা করছে। নদীর পানি বৃদ্ধি ও অব্যাহত বর্ষণের যুগপৎ প্রভাবে নদীবেষ্টিত জনপদে দেখা দিয়েছে জলাবদ্ধতা, ভাঙন ও দুর্ভোগ। বন্যার শঙ্কায় উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে, আর জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, দেশের নদ-নদীর পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। বিভিন্ন নদীর পানি ওঠানামা অব্যাহত থাকায় বন্যার ঝুঁকি পুরোপুরি কাটেনি। একই সঙ্গে মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা নদীর পানি আরও বাড়িয়ে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

পাউবোর সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেটের ছাতকে সুরমা নদীর পানি বিপদীসমার নিচে নেমে যাওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে স্থানীয়দের। তবে সামগ্রিক বন্যা পরিস্থিতি নিয়ে যে আতঙ্ক, তা এখনো কাটেনি। সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা, তিন জেলায় নদীর পানি এখনো আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে চলছে। আবার সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে একই নদীর পানি ১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২ সেন্টিমিটার ওপর রয়েছে। নেত্রকোণার কলমাকান্দায় সোমেশ্বরী নদীর পানি ৯ সেন্টিমিটার  কমলেও এখনো বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর অবস্থান করছে।

এদিকে উজানের ঢলের সঙ্গে নদীগুলোর পানি উপচে পড়ার মতো পরিস্থিতিতেই দেশজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। মৌসুমি বায়ু দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থানে থাকায় বর্ষণের ধারা অন্তত আগামী ২৪ জুলাই পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তথ্য মতে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিং ও সিলেট বিভাগের নানা এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাসও দেয়া হয়েছে।

এদিকে বৃষ্টিপাতের পাশাপাশি রাজধানী ঢাকাসহ রাজশাহী, পাবনা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দর ও নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});