শুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আমরা রোনালদো এবং জোটার জন্য জিততে চাই: ভিতিনহা

ঢাকা ইনফো২৪
জুলাই ৩, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আমরা রোনালদো এবং জোটার জন্য জিততে চাই: ভিতিনহা

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:৩৪ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ৮:৩৭ পিএম  (ভিজিট : ২)

পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা

X

পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা

রাউন্ড অব বত্রিশের ম্যাচে নানা নাটকীয়তার পর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে তাদের পার করতে হবে স্পেন বাধা। তবে সামনে যত বাধাই আসুক না কেন, এবার শিরোপা জিততে চান বলে জানিয়েছে পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং প্রয়াত দিয়েগো জোটার জন্যই জিততে চায় তারা।

ফুটবলে দীর্ঘ ক্যারিয়ার রোনালদোর। ক্লাব ফুটবলে এমন কোনো শিরোপা বাকি নেই, যেটা তিনি জেতেননি। জাতীয় দলের হয়ে শিরোপা হয়েছে উফেয়া নেশন্স লিগেও। কিন্তু এখনও অধরাই রয়ে গেছে ফিফা বিশ্বকাপের ট্রফিটি।

অধরা শিরোপা জয়ের জন্য এখনও মাঠে লড়ে যাচ্ছেন ৪১ বছর বয়সি ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়সটা খেলার পক্ষে কথা না বললেও তিনি যেন এক হার না মানা যোদ্ধা। আর দলে এমন এক যোদ্ধা আছেন বলেই বুক চিতিয়ে লড়ে যাচ্ছে দলের অন্যান্য ফুটবলারও।

১৯৬৬ সালে প্রথমবার ফুটবল বিশ্বকাপে অংশ নিয়েই সেমিফাইনাল খেলে পর্তুগিজরা। ফাইনালে না উঠতে পারলেও সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে তৃতীয় হয়েছিল তারা। ২০০৬ সালেও সেরা চারে জায়গা করে নেয় পর্তুগাল। কিন্তু সেবারও শিরোপা তো দূরের কথা, ফাইনালেও উঠা হয়নি তাদের।

তবে এবার অতীতের সব ব্যর্থ ভুলে শিরোপা জিততে চাই পর্তুগাল। ক্রোয়েশিয়া ম্যাচ শেষে দলীয় মিডফিল্ডার ভিতিনহা বলেন, ‘আমরা পর্তুগালবাসীর জন্য, আমাদের পরিবারের জন্য এবং দিয়েগো জোতার জন্য জিততে চাই। আর অবশ্যই আমরা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্যও জিততে চাই।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});