মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

অপ্রতিরোধ্য বার্সা: ইয়ামাল জোড়া গোল করে মেসির পাশে


সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনালা লিগায় নিজেদের জয়যাত্রা ধরে রেখেছে। ঘরের মাঠে লেভান্তেকে ৪-২ ব্যবধানে হারিয়ে এক রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে সফরকারীরা। স্থানীয় সময় রোববার ম্যাচে জোড়া গোল করে কিংবদন্তি লিওনেল মেসির এক অনন্য রেকর্ড স্পর্শ করেছেন স্পেনের বিস্ময় লামিনে ইয়ামাল।

ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোলডটকম এ তথ্য জানিয়েছে। ম্যাচে বরাবরের মতো রূপকার অপ্রতিরোধ্য লামিনে ইয়ামাল। টানা তিন ম্যাচে জোড়া গোল করার মাধ্যমে একবিংশ শতাব্দীতে লিওনেল মেসির দখলে থাকা এক রেকর্ডে ভাগ বসালেন এই ১৯ বছর বয়সী তারকা।

মৌসুমের প্রথম পাঁচ লা লিগা ম্যাচে তিনটি জোড়া গোল (ব্রেস) করা বার্সেলোনার ইতিহাসের মাত্র দ্বিতীয় খেলোয়াড় এখন ইয়ামাল। এর আগে ২০১২-১৩ মৌসুমে প্রথম এই কীর্তি গড়েছিলেন মেসি। চলতি মৌসুমে ইয়ামালের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬-এ, যা তাকে রাফিনিয়া, কিলিয়ান এমবাপ্পে ও সের্হিও কামেলোর পাশাপাশি লিগের যৌথ শীর্ষ গোলদাতার আসনে বসিয়েছে।

ৎদলের দুর্দান্ত জয়ের রাতে বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়াও ছিলেন অনন্য উজ্জ্বল। সতীর্থদের দিয়ে দুটি গোল করান তিনি। চলতি মৌসুমে সব মিলিয়ে ১১ গোলে সরাসরি অবদান রাখলেন রাফিনিয়াা, আর ইয়ামালের অবদান ৯টি গোলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});