শুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আয়াতুল্লাহ খামেনির কফিনে মাজারের লাল পতাকা, যা জানা গেল

ঢাকা ইনফো২৪
জুলাই ৩, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

আয়াতুল্লাহ খামেনির কফিনে মাজারের লাল পতাকা, যা জানা গেল

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৪:৫৯ পিএম   (ভিজিট : ০)

আয়াতুল্লাহ খামেনির কফিন

X

আয়াতুল্লাহ খামেনির কফিন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের ওপর পবিত্র ইমাম রেজা মাজারের লাল পতাকা রাখা হয়েছে। খামেনির দাফনের আগে শুরু হওয়া রাষ্ট্রীয় শোক ও বিদায় অনুষ্ঠানে এই প্রতীকী পদক্ষেপ নেওয়া হয়।

৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র নগরী মাশহাদে অবস্থিত ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে খামেনিকে দাফন করা হবে। এর আগে দেশজুড়ে রাষ্ট্রীয়ভাবে শোক ও বিদায় অনুষ্ঠান চলছে।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামি রাজনীতি বিষয়ক সহযোগী অধ্যাপক নাদের হাশেমি বলেন, লাল পতাকাটি শিয়া মুসলিমদের কাছে গভীর প্রতীকী গুরুত্ব বহন করে।

তার ভাষ্য অনুযায়ী, এই লাল পতাকা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হোসাইন ইবনে আলী–এর আত্মত্যাগের প্রতীক। সপ্তম শতকে কারবালার যুদ্ধে তার শাহাদাত শিয়া মুসলিমদের কাছে ন্যায়, আত্মত্যাগ ও প্রতিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হয়।

হাশেমি বলেন, খামেনির হত্যাকাণ্ডকে কারবালার ঘটনার সঙ্গে তুলনা করে ইরানের ইসলামি প্রজাতন্ত্র তার মৃত্যুকে আত্মত্যাগ ও শাহাদাতের প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হন। ওই হামলার পরই মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});