বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আর্জেন্টিনার পতাকার মাঝখানে সূর্য কেন, যা জানা গেল

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

আর্জেন্টিনার পতাকার মাঝখানে সূর্য কেন, যা জানা গেল

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:০৬ পিএম   (ভিজিট : ০)

আর্জেন্টিনার পতাকা

X

আর্জেন্টিনার পতাকা

আর্জেন্টিনার পতাকায় মানুষের মুখসংবলিত একটি সূর্য দেখা যায়। এর ৩৬টি রশ্মি, যার ১৮টি সরল আর বাকিগুলো বক্র। এই সূর্যকে বলা হয় সান অব মে মানে মে মাসের সূর্য। 

মে মাসের সূত্র খুঁজতে যেতে হবে ১৮১০ সালে। ওই বছরের ১৮-২৫ মে স্প্যানিশ দখলদারদের বিরুদ্ধে আর্জেন্টাইনরা যে বিপ্লব ঘটিয়েছিল, সেটাই মে বিপ্লব। স্থানীয়রা বিশ্বাস করে, ওই বিপ্লব মেঘের আড়াল থেকে সূর্যকে বের করে এনেছিল, আলো ছড়িয়ে দিয়েছিল দিকে দিকে।

ম্যানুয়াল বেলগ্রানো আর্জেন্টিনার প্রথম পতাকার নকশা করেছিলেন আর স্বাধীনতা যুদ্ধ চলাকালে সৈনিকদের উৎসাহ দিতে এটি প্রথম ওড়ানো হয়েছিল ১৮১২ সালে। তবে তখনো পতাকায় সূর্য ছিল না। সাদাকে মাঝখানে রেখে আড়াআড়ি হালকা নীল রং ছিল অবশ্য। 

পূর্ণ স্বাধীনতাপ্রাপ্তির জন্য আর্জেন্টিনাবাসীকে যুদ্ধ চালিয়ে যেতে হয়েছিল ১৮১৬ সাল পর্যন্ত। ওই বছর পতাকাও অনুমোদন করে কংগ্রেস। আর ১৮১৮ সালে সূর্য যুক্ত করার বিষয়টি উত্থাপিত ও অনুমোদিত হয় কংগ্রেস অধিবেশনে। সে হিসাবে ১৮১৮ সালের শেষে বা ১৮১৯ সালের গোড়ায় সূর্যযুক্ত পতাকা পায় আর্জেন্টিনা। 

১৮১৩ সালেই সূর্যখচিত মুদ্রা পেয়েছিল আর্জেন্টিনা। সূর্যের সঙ্গে আন্দেজবাসীর সম্পর্ক মধ্যযুগেরও আগে থেকে। ঘটনাটি এই- ইনকা সাম্রাজ্যের সূর্যদেবতার নাম ইনতি। ইনকার রাজারা ইনতির প্রতিনিধি হিসাবে সিংহাসনে বসতেন। 

১৫৩২ সালে স্পেনীয়রা দক্ষিণ আমেরিকা দখলে নেওয়ার আগপর্যন্ত ইনকা সাম্রাজ্য বিস্তৃত ছিল প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে আন্দেজ পর্বতমালা পর্যন্ত। 

এ সাম্রাজ্যের অধীন প্রায় সব জনগোষ্ঠীর আরাধ্য ছিল ইনতি। সেই ইনতি স্বাধীনতা লাভের পর আর্জেন্টিনার পতাকায় স্থান পেল। 

উরুগুয়ের পতাকায়ও আছে ইনতি কিছুটা ভিন্নভাবে। ফিলিপাইনের পতাকায়ও আছে সূর্য, এ দেশটিও ছিল স্পেনের উপনিবেশ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});