শুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে তিন পর্তুগিজ রেফারি

ঢাকা ইনফো২৪
জুলাই ১০, ২০২৬ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে তিন পর্তুগিজ রেফারি

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১২:১৯ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পর্তুগালের অভিজ্ঞ রেফারি জোয়াও পিনেইরো।

ম্যাচে তাকে সহায়তা করবেন তারই স্বদেশি দুই সহকারী রেফারি ব্রুনো জেসুস ও লুসিয়ানো মাইয়া। চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন কানাডার ড্রু ফিশার। রিজার্ভ সহকারী রেফারি থাকবেন মাইকেল বারওয়েগেন।

রেফারিং ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪২১টি ম্যাচ পরিচালনা করেছেন পিনেইরো। এই সময়ে এক হাজার ৮৮৬টি হলুদ কার্ড ও ১৩৯টি লাল কার্ড দেখিয়েছেন। অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে প্রায় ৪ দশমিক ৪৮টি হলুদ কার্ড প্রদর্শন করেছেন এই পর্তুগিজ রেফারি।

চলমান বিশ্বকাপে বসনিয়া ও হার্জেগোভিনা-সুইজারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা-কানাডা—এই দুটি ম্যাচ পরিচালনা করেছেন পিনেইরো। দুই ম্যাচ মিলিয়ে তিনি দেখিয়েছেন মোট ৮টি হলুদ কার্ড। তবে কোনো খেলোয়াড়কে লাল কার্ড দেখাতে হয়নি তাকে।

বিশ্বকাপের শেষ আটের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে পিনেইরোর সিদ্ধান্ত এবং ম্যাচ পরিচালনার ধরন দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে গড়াবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ। কানসাস সিটির মাঠে এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে উঠবে। সেমিতে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ী দল। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});