বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল কবে, কখন?

ঢাকা ইনফো২৪
জুলাই ১৬, ২০২৬ ৮:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল কবে, কখন?

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:০৫ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ অধ্যায়ে। ৪৮ দল নিয়ে শুরু হওয়া ফুটবলের মহারণ শেষে শিরোপার লড়াইয়ে টিকে আছে মাত্র দুই দল-আর্জেন্টিনা ও স্পেন।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় প্রত্যাবর্তন করে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

৮৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা আলবিসেলেস্তেরা শেষ দিকে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলে জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয়।

এর একদিন আগে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে স্পেন। এরপর দ্বিতীয় সেমিফাইনালের ফলের অপেক্ষায় ছিল লা রোহা। আর্জেন্টিনার জয়ে সেই অপেক্ষার অবসান হয়েছে।

এবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউ ইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে শিরোপার লড়াই। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুটি শিরোপা জয়ের জন্য নামবে আর্জেন্টিনা। আর ২০১০ সালের পর প্রথম ও নিজেদের দ্বিতীয় ট্রফি জয়ের মিশন স্পেনের।

আগের দিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে সেমিফাইনালের দুই পরাজিত দল ইংল্যান্ড ও ফ্রান্স।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});