রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আর্থিক সংকটে মহিলাদল নেত্রীর চিকিৎসা থেমে আছে

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আর্থিক সংকটে মহিলাদল নেত্রীর চিকিৎসা থেমে আছে

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার সংরক্ষিত ১নং ওয়ার্ডের প্রথম নির্বাচিত কমিশনার এবং উপজেলা মহিলা দলের দীর্ঘদিনের সাধারণ সম্পাদিকা লাভলী বেগম গুরুতর অসুস্থ। গত কয়েক মাস ধরে তিনি ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। দিন দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। দুর্বলতার কারণে বেশির ভাগ সময় বিছানায় শুয়ে থাকতে হয়। হাতে শক্তি না থাকায় নিজে খেতেও পারেন না, চামচ দিয়ে খেতে হয়। তাঁর দুই পা ফুলে গেছে।

আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করানো তাঁর পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান এমপির সহযোগিতা কামনা করেছেন।

জানা যায়, ২০০২ সালে আখাউড়া পৌরসভার প্রথম নির্বাচনে লাভলী বেগম সংরক্ষিত ১নং ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন। সততা ও নিষ্ঠার সঙ্গে প্রায় ১০ বছর জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হিসেবেও জনসেবা করেছেন।

দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। প্রায় দুই দশক উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করেছেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে মাঠে থেকে প্রচার-প্রচারণা চালিয়েছেন।

শনিবার উপজেলার দুর্গাপুর এলাকায় তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি বিছানায় শুয়ে আছেন। শরীর অনেকটাই শুকিয়ে গেছে এবং পা দুটি ফুলে রয়েছে। কথা বলতে কষ্ট হয়। 

লাভলী বেগম বলেন, শরীরটা খুব দুর্বল লাগে। দাঁড়াতে পারি না। মনে হয় আর রাজনীতি করতে পারব না। আমি চিকিৎসার জন্য দলের নেতাকর্মী ও এমপি স্যারের সহযোগিতা চাই।

লাভলী বেগমের স্বামী আবু কালাম জানান, তিনি রংমিস্ত্রির কাজ করতেন। তবে কয়েক মাস ধরে নিয়মিত কাজ পাচ্ছেন না। একমাত্র মেয়েকে নিয়ে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। তাদের কোন ছেলে সন্তান নাই। 

তিনি বলেন, চিকিৎসকরা বলেছেন, ভালোভাবে চিকিৎসা করাতে পারলে লাভলী সুস্থ হয়ে উঠতে পারে। চিকিৎসা করানোর ইচ্ছা আছে, কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না।

আখাউড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী জান্নাত পারভীন স্মৃতি বলেন, “লাভলী বেগম প্রায় ২০ বছর ধরে আমার সঙ্গে মহিলা দলের সাধারণ সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দলের জন্য অত্যন্ত নিবেদিতপ্রাণ একজন কর্মী। তিনি সততার সাথে রাজনীতি ও জনসেবা করেছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});