মঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তির খবর দিলেন আর্জেন্টিনা কোচ

ঢাকা ইনফো২৪
জুন ১৬, ২০২৬ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে আর্জেন্টিনা বুধবার (১৭ জুন) আলজেরিয়ার মুখোমুখি হতে যাচ্ছে। ম্যাচের আগে দলের জন্য এসেছে স্বস্তির খবর—চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিকোলাস তাগলিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেস। এতে প্রস্তুতিতে ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন কোচ লিওনেল স্ক্যালোনি।

ক্যানসাসের কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে সোমবার (১৫ জুন) আর্জেন্টিনা দল অনুশীলন করে। সেখানে পারেদেস একটি অনুশীলন ম্যাচে অংশ নিয়ে নিজের ফিটনেস পরীক্ষা দেন। অন্যদিকে তাগলিয়াফিকো জিম ও মাঠে আলাদা ফিজিও সেশনে অনুশীলন করেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, তার শারীরিক অবস্থার উন্নতি ইতিবাচক এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত মাসে বোকা জুনিয়র্সের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান লিয়ান্দ্রো পারেদেস। এরপর থেকে তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন। একইভাবে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পাওয়ার পর তাগলিয়াফিকো স্কোয়াডে থাকা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে দলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টিনা শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগ করেছে। কোচ স্ক্যালোনি এখন চূড়ান্ত মেডিকেল রিপোর্টের অপেক্ষায় আছেন।

এদিকে ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজও গোড়ালির চোট থেকে সেরে উঠে অনুশীলনে ফিরেছেন, যা আর্জেন্টিনার আক্রমণভাগে বাড়তি স্বস্তি এনে দিয়েছে।

সব মিলিয়ে বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে এখন বেশ ইতিবাচক পরিবেশ বিরাজ করছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।