আল-আযহার থেকে সর্বোচ্চ ফলাফলে শায়েখ আব্দুল কাইয়ূম -এর এমফিল ডিগ্রি অর্জন

আল-আযহার থেকে সর্বোচ্চ ফলাফলে শায়েখ আব্দুল কাইয়ূম -এর এমফিল ডিগ্রি অর্জন

মিশরের ঐতিহাসিক ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ফলাফল ‘মুমতাজ’ (এক্সিলেন্ট) পেয়ে এমফিল ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশের মেধাবী গবেষক আব্দুল কাইয়ূম নূরুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক থিওলজি অনুষদের তাফসির ও উলুমুল কুরআন বিভাগ থেকে এই সম্মানজনক সফলতা অর্জন করেন।

আল-আযহার থেকে সর্বোচ্চ ফলাফলে শায়েখ  আব্দুল কাইয়ূম -এর এমফিল ডিগ্রি অর্জন

গত শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকালে কায়রোর দাররাসায় অবস্থিত অনুষদের ইমাম আয-যাহাবি মিলনায়তনে তাঁর এমফিল থিসিস ডিফেন্স ও আলোচনা সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থিত প্রখ্যাত অধ্যাপক ও বিচারকমণ্ডলী তাঁর গবেষণার উচ্চমান পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন এবং তাঁকে সর্বোচ্চ গ্রেডে ভূষিত করেন।

গবেষক আব্দুল কাইয়ূমের গবেষণার বিষয় ছিল শাইখ ইসমাইল হাক্কি আল-বুরুসাবি (মৃত্যু ১১৩৭ হিজরি) লিখিত তাফসিরুল বাইযাবির শুরুর অংশের উপর বিশেষ টীকা পর্যবেক্ষণ, সম্পাদনা ও পর্যালোচনা।

আল-আযহার থেকে সর্বোচ্চ ফলাফলে শায়েখ  আব্দুল কাইয়ূম -এর এমফিল ডিগ্রি অর্জন

উক্ত ডিফেন্স বোর্ডে মূল্যায়ক হিসেবে উপস্থিত ছিলেন আল-আযহার বিশ্ববিদ্যালয়ের কায়রো ক্যাম্পাসের সহকারী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল করিম কাসিব, সাবেক বিভাগীয় প্রধান ড. মুহাম্মাদ হাসান মুহাম্মাদ সাবাতান এবং আল-মানুফিয়া ক্যাম্পাসের সহকারী অধ্যাপক ড. আব্দুল গাফফার আহমাদ আব্দুল গাফফার।

আল-আযহার থেকে সর্বোচ্চ ফলাফলে শায়েখ  আব্দুল কাইয়ূম -এর এমফিল ডিগ্রি অর্জনবিশ্বমানের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ থেকে বাংলাদেশি এক শিক্ষার্থীর এমন অসামান্য গৌরব অর্জন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষক মহলে ব্যাপক আনন্দের জোয়ার ভাসিয়েছে। তাঁর এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে আন্তর্জাতিক পরিমণ্ডলে শিক্ষা ও গবেষণায় আরও অনুপ্রাণিত করবে বলে মনে করা হচ্ছে।

এদিকে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর-এর অন্যতম সদস্য আব্দুল কাইয়ূমের এই আন্তর্জাতিক অর্জনে গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছে সংগঠনটি। সোসাইটির পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয় এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সমৃদ্ধ জীবন কামনা করা হয়েছে।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · প্রবাস