শনিবার , ৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ 

ঢাকা ইনফো২৪
জুন ৬, ২০২৬ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে রূপবান বেগম (৪৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঘটনার পর থেকে অভিযুক্ত আলিয়া সরকার (৫৫) পলাতক রয়েছে।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই নারী।

নিহত রূপবান বেগম আশুলিয়ার তাজপুর এলাকার জয়নাল সরকারের স্ত্রী এবং অভিযুক্ত আলিয়া সরকার ওই এলাকার মৃত সুলতান সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৪ জুন) সকালে রূপবান বেগমের একটি ছাগল আলিয়া সরকারের উঠানে ঘাস খেতে যায়। এ সময় আলিয়া সরকার ছাগলটিকে কুপিয়ে হত্যা করে। পরে ছাগলের বিষয়ে জানতে আলিয়া সরকারকে জিজ্ঞাসা করতে যান রূপবান। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আলিয়া সরকারের হাতে থাকা ধারালো ‘দা’ দিয়ে রূপবানের পায়ে কোপ দিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান তিনি।

এদিকে, খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে বক্তব্য নিতে জামগড়া পুলিশ ফাঁড়ির এসআই আবু তালেব মুঠোফোনে জানান, ঘটনায় মামলা হয়েছে শুনেছি। এছাড়া আর কিছুই জানি না।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় ঘটনার দিনই মামলা নেওয়া হয়েছে। পরে গতকাল চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে শাহবাগ থানার মাধ্যমে।

ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। তবে আসামি গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে বলেও জানান তিনি।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন