মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ফ্রেস বাজার লিমিটেডের প্রধান কার্যালয়ের উদ্বোধন

ঢাকা ইনফো২৪
আগস্ট ৪, ২০২৬ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

আশুলিয়ায় ফ্রেস বাজার লিমিটেডের প্রধান কার্যালয়ের উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১২:৫৯ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

ভেজালমুক্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ঢাকার আশুলিয়ায় ফ্রেস বাজার লিমিটেড-এর প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেলে আশুলিয়ার কাঠগড়া শ্রিখন্ডিয়া এলাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রেস বাজার লিমিটেডের নির্বাহী পরিচালক রুবেল হোসেন-এর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কোম্পানীর চেয়ারম্যান আব্দুল্লাহ শাহীন মণ্ডল। এ সময় সমাজসেবক শাহীনুর রহমান শাহীসহ দেশের বিভিন্ন জেলার পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, “ফ্রেস বাজার লিমিটেড ইতোমধ্যে সুনামের সঙ্গে বিদেশে বিভিন্ন পণ্য রপ্তানি করে আসছে। ভবিষ্যতেও গুণগত মান বজায় রেখে দেশি-বিদেশি বাজারে কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। গ্রাহকদের দোরগোড়ায় উন্নত সেবা পৌঁছে দিতেই আমাদের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে। গ্রাহকরা ঘরে বসেই অর্ডার দিলে আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়া হবে। এতে একদিকে বাজারে না গিয়েই সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে, অন্যদিকে সময় ও যাতায়াতের খরচও কমবে।”

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি নিরাপদ, ভেজালমুক্ত ও মানসম্মত নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে দেশের বিভিন্ন জেলায় শাখা সম্প্রসারণের পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা চালুর পরিকল্পনাও রয়েছে বলেও জানান তিনি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});