সোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইতালির কোচ হওয়ার আগেই বিতর্কে পিরলো

ঢাকা ইনফো২৪
জুলাই ২৭, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

বেটিং প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর: ইতালির কোচ হওয়ার আগেই বিতর্কে পিরলো

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:২৫ পিএম   (ভিজিট : ০)

:আন্দ্রে পিরলো।

X

:আন্দ্রে পিরলো।

ইতালির জাতীয় ফুটবল দলের সম্ভাব্য প্রধান কোচ হিসেবে আন্দ্রে পিরলোর নাম আলোচনায় আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। এরই মধ্যে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি।

সমালোচনার মূল কারণ, পিরলো বর্তমানে রাশিয়ান বেটিং প্রতিষ্ঠান ফোনবেটের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। পিরলো জানান, নিজের নাম ঘিরে চলা বিতর্ক তিনি গভীর কষ্টের সঙ্গে পর্যবেক্ষণ করেছেন। তিনি বলেছেন, ইতালিয়ান ফুটবল ফেডারেশন এবং জাতীয় দলের নতুন কোচ নির্বাচনের সঙ্গে জড়িত সবার প্রতি সম্মান দেখিয়ে এতদিন তিনি নীরব ছিলেন।

পিরলোর দাবি, রাশিয়ান প্রতিষ্ঠানের সঙ্গে তার চুক্তি শুরু হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে কোচিং করার সময়। এই সহযোগিতা সম্পূর্ণ বাণিজ্যিক ও ক্রীড়াসংশ্লিষ্ট, এর সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই।

বিবৃতিতে পিরলো পাওলো মালদিনি এবং লিওনার্দোকে বিশেষ ধন্যবাদ জানান। তার দাবি, পেপ গার্দিওলা ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর মালদিনি ও লিওনার্দোই তাকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পক্ষে জোরালো সমর্থন দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত পিরলোর নিয়োগ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

ইতালিয়ান ফুটবল ফেডারেশন পুরো বিষয়টি পর্যালোচনা করছে। অন্যদিকে, রাশিয়ান প্রতিষ্ঠানের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে দেশটির রাজনীতিকদের একাংশ তীব্র আপত্তি জানিয়েছেন।

আন্দ্রেয়া পিরলো ২০০৬ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জিতেছেন। এছাড়া জুভেন্টাসের কোচ হিসেবেও কোপা ইতালিয়া এবং ইতালিয়ান সুপার কাপ জিতেছেন তিনি। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});