মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইনফান্তিনোর পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প, বললেন সরালে ‘ভয়াবহ ভুল’ হবে

ঢাকা ইনফো২৪
আগস্ট ১১, ২০২৬ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক যতই বাড়ছে, ততই তার পক্ষে বিপক্ষের সমর্থন আরও স্পষ্ট হচ্ছে। এবার প্রকাশ্যেই ইনফান্তিনোর পাশে দাঁড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফার সভাপতি পদ থেকে ইনফান্তিনোকে সরানোর কোনো উদ্যোগ নেওয়া হলে সেটিকে ‘ভয়াবহ ভুল’ হবে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইনফান্তিনোর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। ফিফা সভাপতিকে ‘দারুণ’ আখ্যা দিয়ে তিনি দাবি করেন, ইনফান্তিনোর নেতৃত্বেই ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন হয়েছে।

ট্রাম্পের ভাষ্য, ইনফান্তিনোকে সরানোর চিন্তাও করা হলে তা হবে বড় ধরনের ভুল। তার নেতৃত্বে বিশ্বকাপ আগের যেকোনো আসরের তুলনায় অনেক বেশি সফল হয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে ইনফান্তিনো দায়িত্বে না থাকলে ভবিষ্যতে বিশ্বকাপ আর একই মাত্রার সাফল্য ও বাণিজ্যিক লাভ অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

ইনফান্তিনো অবশ্য সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিতর্কের কারণে চাপে রয়েছেন। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ব্যর্থ হওয়া এবং কর্মক্ষেত্রে এক নারীর সঙ্গে কথিত সম্পর্কের অভিযোগ তাকে নতুন করে আলোচনার কেন্দ্রে এনেছে। তবে এসব অভিযোগে কোনো অনিয়মের কথা অস্বীকার করেছেন ইনফান্তিনো।

ফিফাও প্রকাশ্যে ইনফান্তিনোর পক্ষে অবস্থান নিয়েছে। সংস্থাটির অভিযোগ, পরিকল্পিত বাণিজ্যিক উদ্যোগকে কেন্দ্র করে ফিফা ও এর সভাপতিকে দুর্বল করার লক্ষ্যে ‘সমন্বিত ও চলমান প্রচেষ্টা’ চলছে।

আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচনে পুনর্নির্বাচনের লড়াইয়ে নামার কথা রয়েছে ইনফান্তিনোর। এমন গুরুত্বপূর্ণ সময়ের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন তার জন্য বড় ধরনের সমর্থন হিসেবে বিবেচিত হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের ফুটবল কর্তৃপক্ষ ইতোমধ্যে ইনফান্তিনোর নেতৃত্বের সমালোচনা করেছে। কানাডা এবং মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি ফুটবল সংস্থাও ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।

অন্যদিকে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন এবং দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। অর্থাৎ ফিফা সভাপতি নির্বাচন যত এগিয়ে আসছে, ইনফান্তিনোকে ঘিরে ফুটবল বিশ্বের বিভাজনও ততই স্পষ্ট হচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});