মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সৌরভ গাঙ্গুলি ও তার স্ত্রীকে হত্যার হুমকি!

ঢাকা ইনফো২৪
আগস্ট ১১, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!

গত কয়েক মাস ধরে হুমকি দিয়ে লেখা চিঠি পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি । সবশেষ এক চিঠিতে তাকে ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলির প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে!  হুমকির বিষয়টি শুরুতে গুরুত্ব না দিলেও এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন সৌরভ।

সোমবার এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, তাদের কাছে অভিযোগ দায়ের করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার। বর্তমানে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রধান। বার্তা সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, চিঠি কোথায় থেকে আসছে, কারা পাঠাচ্ছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার সিএবি দপ্তরে পাঠানো এক চিঠি পাওয়ার পর দক্ষিণ কলকাতার ঠাকুরপুর পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দেন সৌরভ। এর আগে গত ছয় মাস ধরে বিভিন্ন সময় সাবেক বিসিসিআই প্রেসিডেন্টের নামে চিঠি এসেছে। কিন্তু সোমবার দুটি চিঠির একটি পড়ে আতঙ্কিত তিনি। তাকে ও তার স্ত্রী ডোনাসহ নিকট আত্মীয়দের হত্যার হুমকি দেওয়া হয়েছে তাতে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});