শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৩:১৩ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের ড্রেনেরঘাট এলাকায় রাতের অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

শুক্রবার রাতে পরিচালিত এ অভিযানে লেবুতলা ইউনিয়নের ধরাবান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ মুর্শিদ মিয়াকে ইয়াবা সেবন করে জনসমক্ষে উশৃঙ্খল আচরণ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত-২০২৩) অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

এ সময় তার কাছ থেকে দুটি ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। 

অভিযানে মনোহরদী উপজেলার রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী  উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া বলেন, মাদক সেবন ও মাদকসংক্রান্ত যেকোনো অপরাধের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত মনোহরদী গড়ে তুলতে এ ধরনের  অভিযান আরও জোরদার করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি  বাস্তবায়নে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});