রবিবার , ৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইরানে ফের হামলার সম্ভাবনা, জানালেন ট্রাম্প

ঢাকা ইনফো২৪
মে ৩, ২০২৬ ৮:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ইরানের সঙ্গে আবারও সামরিক সংঘাতের আশঙ্কার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২ মে) ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পরিস্থিতি খারাপ হলে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, “এটা ঘটতে পারে, এমন সম্ভাবনা আছে। তবে এখন দেখা যাক কী হয়।” ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র বর্তমানে ভালো অবস্থানে রয়েছে এবং তেহরান এখন চুক্তির দিকে ঝুঁকছে, কারণ দেশটি “বিধ্বস্ত” হয়ে গেছে।

ইরানের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। তিনি বলেন, দেশটির নেতারা বিভ্রান্ত এবং “তারা জানেই না তাদের নেতা কে।” একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি “আর নেই”—যা নতুন বিতর্কের জন্ম দিতে পারে।

ইরানের প্রস্তাবিত ১৪ দফা পরিকল্পনার প্রসঙ্গে ট্রাম্প জানান, তেহরান একটি চুক্তির ধারণা দিয়েছে এবং শিগগিরই এর বিস্তারিত উপস্থাপন করবে। তবে তিনি ওই প্রস্তাব নিয়ে এখনো সংশয় প্রকাশ করেছেন।

এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরান নতুন একটি কূটনৈতিক প্রস্তাব দিয়েছে, যেখানে উত্তেজনা কমানো এবং সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে দুই পক্ষের অবস্থান এখনো পুরোপুরি কাছাকাছি এসেছে কি না, তা স্পষ্ট নয়।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});