বুধবার , ২৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইরান দলের ভ্রমণ বিধিনিষেধ শিথিল করল যুক্তরাষ্ট্র

ঢাকা ইনফো২৪
জুন ২৪, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ইরান দলের ভ্রমণ বিধিনিষেধ শিথিল করল যুক্তরাষ্ট্র

প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:২৯ পিএম   (ভিজিট : ০)

ম্যাচ শেষে দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন ইরান দলের সবাই।

X

ম্যাচ শেষে দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন ইরান দলের সবাই।

বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ রাউন্ড শুরু হওয়ার আগে ইরান দলের ভ্রমণ বিধিনিষেধ শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মিশরের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচের দুই দিন আগে ভেন্যুতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ইরানকে।

এত দিন ম্যাচের একদিন আগে ভেন্যুতে যেতে পারত ইরানের বিশ্বকাপ দল। ম্যাচ শেষেই মেক্সিকোর বেইস ক্যাম্পে ফিরে যেতে হতো তাদের। যুক্তরাষ্ট্রের ওই সিদ্ধান্তের পর দলটির কোচ আমির গালেনোই ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, বিশ্বকাপে ইরান “সবচেয়ে বেশি নিপীড়িত দল।”

নতুন সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) বিবৃতিতে বলেছে, “২৬ জুন সিয়াটলে, ইরানের তৃতীয় ম্যাচের জন্য দলটিকে দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।”

“ম্যাচ শেষ হওয়ার দিনই ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও প্রটোকল অপরিবর্তিত থাকছে। খেলোয়াড়, স্টাফ এবং ভক্তদের জন্য সম্ভাব্য সবচেয়ে নিরাপদ একটি টুর্নামেন্ট উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে গত সপ্তাহে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর কথা বলেছিল ইরান। প্রায় চার মাস ধরে চলা যুদ্ধের পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চরম কূটনৈতিক উত্তেজনার মাঝেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

এর আগে গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, টুর্নামেন্টে ইরানের অংশগ্রহণকে স্বাগত জানানো হলেও, ম্যাচের মধ্যবর্তী সময়ে তাদের যুক্তরাষ্ট্রে অবস্থান করা “নিজেদের জীবন ও নিরাপত্তার” স্বার্থেই সমীচীন নয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});