শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ঈদগাহ সংস্কারে সংঘর্ষ, আহত ৩০


সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের সিংড়ায় ঈদগাহ সংস্কারে স্থানীয় সংসদ সদস্যের দেওয়া সাড়ে ৩ লাখ টাকার বরাদ্দ ও মালিকানা দাবিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৭ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে হাতিয়ান্দহ ইউনিয়নের পাঁচলাড়ুয়া ও নতুনবস্তি গ্রামের অধিবাসীদের মধ্যে এ ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচলাড়ুয়া ঈদগাহ মাঠ নিয়ে দুই গ্রামের মধ্যে প্রায় তিন দশক ধরে বিরোধ চলছিল। সম্প্রতি নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল হক আনু ঈদগাহটি সংস্কারের জন্য সাড়ে ৩ লাখ টাকা বরাদ্দ দেন। শুক্রবার সকালে পাঁচলাড়ুয়ার বাসিন্দারা সীমানা নির্ধারণের কাজ শুরু করলে নতুনবস্তির লোকজন নিজেদের অংশ দাবি করে বাধা দেন। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও হাঁসুয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

​সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এমপি’র দেওয়া বরাদ্দের টাকা নিয়েই মূলত এ সংঘর্ষের সূত্রপাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});