নাটোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় ইউনাইটেড প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।
তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করছে। কেউ পরিকল্পিতভাবে অগ্নিসন্ত্রাস বা নাশকতার মাধ্যমে সরকারকে প্রশ্নবিদ্ধ ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।