বুধবার , ২৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল আজহায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ঢাকা ইনফো২৪
মে ২৭, ২০২৬ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৭ মে) এক ভিডিও বার্তায় তিনি ঈদের শুভেচ্ছা জানিয়ে ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ঈদুল আজহা কেবল পশু কুরবানির উৎসব নয়, এটি মানুষের অন্তরের লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও অহংকার দূর করার শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মত্যাগের মানসিকতাই কুরবানির প্রকৃত তাৎপর্য বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে কুরবানির মাংস ভাগাভাগি করে নেওয়ার মধ্যেও রয়েছে ঈদের প্রকৃত সৌন্দর্য। যাদের সামর্থ্য রয়েছে, তারা যেন গরিব ও কুরবানি দিতে না পারা মানুষের পাশে দাঁড়ান— এমন আহ্বান জানান তিনি।

ভিডিও বার্তায় কুরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন হওয়ারও আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করার পাশাপাশি সবাইকে নিজ উদ্যোগে আশপাশ পরিষ্কার রাখতে এগিয়ে আসতে হবে, যাতে ঈদের দিনেই পরিবেশ পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়।

তিনি দেশ, জাতি ও মুসলিম বিশ্বের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। একই সঙ্গে বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশাও ব্যক্ত করেন।

সবশেষে দেশবাসীকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “ঈদ মোবারক।”




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});