বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে জোড়া খুনের ঘটনায় আসামির ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে জোড়া খুনের ঘটনায় আসামির ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঈশ্বরদীতে জোড়া খুনের ঘটনায় আসামির ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

পাবনার ঈশ্বরদীতে আলোচিত দাদি-নাতনি হত্যা মামলার অভিযুক্তের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ কয়েকটি গ্রামের শত শত নারী-পুরুষ।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাবনা-দাশুড়িয়া মহাসড়কের কালিকাপুর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

টানা তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ থাকায় সড়কের উভয় পাশে অন্তত দুই কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

বিক্ষোভকারীরা জানান, গত ২৭ ফেব্রুয়ারি রাতে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে দাদি ও নাতনিকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার প্রায় চার মাস পেরিয়ে গেলেও মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তাই দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তারা।

পরে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনাস্থলে এসে নিহতদের স্বজন, এলাকাবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। মামলার অগ্রগতির বিষয়ে আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে নিজ নিজ বাড়িতে ফিরে যান। 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, আগামী সাত দিনের মধ্যে মামলার প্রয়োজনীয় কিছু তথ্য হাতে আসলেই মামলার চার্জশিট প্রদান করা হবে। আশা করা যাচ্ছে দ্রুতই আসামির সর্বোচ্চ শাস্তি দেবে আদালত।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন