রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

উখিয়ার ট্রে ওভেন শুঁটকি প্রকল্প ঘুরে দেখলেন জাইকা প্রেসিডেন্ট তানাকা

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ৯:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

উখিয়ার ট্রে ওভেন শুঁটকি প্রকল্প ঘুরে দেখলেন জাইকা প্রেসিডেন্ট তানাকা

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৯:২৪ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ার সোনারপাড়ায় বাস্তবায়নাধীন “বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের জীবিকা উন্নয়ন প্রকল্প” পরিদর্শন করেছেন।

শনিবার (৪ জুলাই) দুপুরে প্রতিনিধি দলটি জাইকা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তাদের জানানো হয়, অস্বাস্থ্যকর পদ্ধতিতে শুঁটকি উৎপাদনের পরিবর্তে স্বাস্থ্যসম্মত ট্রে ওভেন প্রযুক্তি চালুর মাধ্যমে নিরাপদ ও মানসম্মত শুঁটকি উৎপাদন নিশ্চিত করা হচ্ছে। প্রকল্পের আওতায় স্থানীয় ১২০টি পরিবারকে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আয় বৃদ্ধি করতে পারেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দল উপকারভোগী তিনটি পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তারা ট্রে ওভেন পদ্ধতিতে শুঁটকি প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন ব্যয়, বাজারজাতকরণ, আর্থিক লাভজনকতা এবং নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।

এ সময় প্রকল্প পরিচালক ও জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার ধিমান গাইন, চিফ মনিটরিং অফিসার ইলিয়াস ইবনে কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রতিনিধি দল কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});