সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

এআইয়ে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার সর্বনাশ

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

এআইয়ে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার সর্বনাশ

প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১১:০৯ এএম   (ভিজিট : ৫৯)

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা

X

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা

সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। 

মেটা ও গুগলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার একাধিক ‘ডিপফেক’ ছবি ছড়িয়ে পড়ার পর সুরক্ষার দাবিতে তিনি ভারতের মুম্বাই হাই কোর্টের শরণাপন্ন হন।

আদালতে প্রীতি জিনতা অভিযোগ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিখুঁতভাবে তৈরি করা এসব ভুয়া ছবি ও ভিডিওর কারণে সমাজে তার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

এই প্রযুক্তির অনৈতিক ব্যবহারের ফলে তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ও কপিরাইট লঙ্ঘন হচ্ছে। 

১৯৫৭ সালের কপিরাইট আইন অনুযায়ী নিজের নৈতিক অধিকার রক্ষার দাবিও জানান তিনি। 

বিচারপতি অভয় আহুজার একক বেঞ্চ এই অভিযোগ আমলে নিয়েছেন এবং প্রীতি জিনতাকে ব্যক্তিগত অধিকার রক্ষায় সুনির্দিষ্টভাবে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।

প্রযুক্তির এমন অপব্যবহারের বিরুদ্ধে বলিউডে এটিই প্রথম আইনি পদক্ষেপ নয়। এর আগে অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনসহ একাধিক তারকা অভিনেতা-অভিনেত্রী তাদের অনুমতি ছাড়া ছবি, নাম ও কণ্ঠস্বর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। 

প্রসঙ্গত, প্রীতি জিনতা বর্তমানে তার আসন্ন চলচ্চিত্র ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মাঝেই নিজের আইনি সুরক্ষার জন্য এই পদক্ষেপ নিলেন তিনি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন