ঝিনাইগাতীতে জলাবদ্ধতা নিরসনে ইউএনওর চেষ্টা অব্যাহত

ঝিনাইগাতীতে জলাবদ্ধতা নিরসনে ইউএনওর চেষ্টা অব্যাহত

ঝিনাইগাতীতে জলাবদ্ধতা নিরসনে ইউএনওর চেষ্টা অব্যাহত

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:২৮ পিএম   (ভিজিট : ০)

ঝিনাইগাতীতে জলাবদ্ধতা

X

ঝিনাইগাতীতে জলাবদ্ধতা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি সমাধানে ইউএনও”র চেষ্টা অব্যাহত রয়েছে| 

আজ সোমবার দুপুরে ঘন্টাব্যাপী মুষলধারে প্রচুর বৃষ্টিপাতের ফলে সদর বাজার, মাধ্যমিক, প্রাথমিক, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সহ বাসাবাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে|  

এবার বর্ষা মৌসুমে উপজেলার সর্বত্র জলাবদ্ধতার কারণে জনদূর্ভোগ পোহাতে হচ্ছে | অপরিকল্পিত ভাবে ড্রেন নির্মাণ ঘনবসতির ফলে মাটি ভরাট,পানি নিস্কাশনের পথ বন্ধ করে দেওয়াসহ বিভিন্ন সমস্যার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে | 

ভুক্তভোগী জনসাধারণ জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে সঠিক পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি| এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আল আমীন জানান উপজেলায় জলবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের সমাধানের জন্যে সরকারের অর্পিত দায়িত্ব পালন করছি| 

আশা করছি সুন্দর একটি পরিকল্পনা হাতে নিয়ে সকলের সহযোগিতায় জলাবদ্ধতা প্রতিরোধে কাজ করা হবে|

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।