বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ, যত টাকায় বিক্রি


সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর হাতিয়ায় একটি মাছ ধরার ট্রলারে প্রায় ৬০ মণ ইলিশ ধরা পড়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ট্রলারটি বঙ্গোপসাগর থেকে মাছ নিয়ে চেয়ারম্যান ঘাটে ফেরে। পরে মাছগুলো সাইফুল মৎস্য আড়তে তিন ধাপে নিলামে তোলা হয়। এতে প্রায় ২০ লাখ টাকায় ইলিশগুলো বিক্রি হয়েছে।

ট্রলারটির মাঝি আব্দুর রহিম ১৮ জন মাঝি-মাল্লা নিয়ে ছয় দিন আগে সাগরে মাছ ধরতে যান। বিভিন্ন এলাকায় জাল ফেলার পর বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে। বৃহস্পতিবার সকালে মাছ নিয়ে তারা হাতিয়ার চেয়ারম্যান ঘাটে পৌঁছান।

ঘাটে পৌঁছানোর পর বিপুল পরিমাণ ইলিশ দেখে ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়। পরে মাছগুলো আড়তে নিয়ে নিলামে তোলা হলে ব্যবসায়ীরা প্রতিযোগিতা করে দর হাঁকান। তিন ধাপে নিলাম শেষে প্রায় ৬০ মণ ইলিশ বিক্রি হয় প্রায় ২০ লাখ টাকায়।

ট্রলারের মাঝি আব্দুর রহিম বলেন, ‘সাগরে ছয় দিন থাকার পর একসঙ্গে এত ইলিশ পেয়েছি। মাছ ভালো পাওয়ায় আমরা সবাই খুব খুশি। দীর্ঘ সময় সাগরে থাকার খরচ ও শ্রমের পর ভালো পরিমাণ মাছ পাওয়ায় জেলেদের মধ্যে স্বস্তি ফিরেছে।’

সাইফুল মৎস্য আড়তের মালিক সাইফুল ইসলাম বলেন, সকালে ট্রলারটি ঘাটে আসার পর বিপুল পরিমাণ ইলিশ পাওয়া যায়। মাছগুলো তিন ধাপে নিলামে বিক্রি করা হয়েছে। প্রায় ৬০ মণ ইলিশের দাম উঠেছে প্রায় ২০ লাখ টাকা।

চেয়ারম্যান ঘাটের ব্যবসায়ী মো. আকবর হোসেন বলেন, একসঙ্গে এত ইলিশ আসায় ঘাটে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। জেলেদের পাশাপাশি আড়তদার ও ব্যবসায়ীরাও এতে উপকৃত হবেন। সাগরে ইলিশের সরবরাহ বাড়লে ব্যবসায়ও গতি আসবে।

জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, এ সময়ে বঙ্গোপসাগরে ইলিশের প্রাপ্যতা ভালো থাকায় জেলেরা আশানুরূপ মাছ পাচ্ছেন। একটি ট্রলারে প্রায় ৬০ মণ ইলিশ পাওয়ার ঘটনা আনন্দের। তবে ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে সরকারি নির্দেশনা মেনে মাছ ধরার পাশাপাশি জাটকা সংরক্ষণ এবং নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});