মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এক মাসে জব্দ ৩০৭ কোটি ৬৫ লাখ টাকার পণ্য

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

চোরাচালানের বিরুদ্ধে কঠোর বিজিবি: এক মাসে জব্দ ৩০৭ কোটি ৬৫ লাখ টাকার পণ্য

প্রতীকী ছবি

X

প্রতীকী ছবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুন-২০২৬ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৩০৭ কোটি ৬৫ লক্ষ ১১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে। 

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৫কেজি ৫৯২ গ্রাম স্বর্ণ, ১৮,০১৫টি শাড়ী, ৩,২৫২টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৯,৫৫১টি তৈরী পোশাক, ১,৮৯,০১৮টি কসমেটিক্স সামগ্রী, ১৭,৫৪,৫৪৩ পিস আতশবাজি, ৭,৪৬৪ ঘনফুট কাঠ, ৭,৩১৬ কেজি চা পাতা, ৪,২৭০ কেজি সুপারি, ১,০১,৭৭৬ কেজি কয়লা, ১,৭৪,৮৯৮ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪৯৭টি মোবাইল, ১,৮৬৫পিস মোবাইলের ডিসপ্লে, ৪১,১৬২ পিস মোবাইলের যন্ত্রাংশ, ১৫,০৫৬ পিস ইলেকট্রিক সামগ্রী, ২২,৬১২টি চশমা, ৫২,৭৩৬ কেজি জিরা, ৪,২৮৫ কেজি রসুন, ১৮,৭৯৮ কেজি চিনি, ১০,২২৪ কেজি সার, ১১,৪১,১৬৯ পিস চিংড়ি মাছের পোনা, ৩,২৮২ লিটার ভোজ্য তেল/ডিজেল/অকটেন/পেট্রোল/মবিল, ২,২৭৬ প্যাকেট কীটনাশক, ৫,৯১,৪১৯ পিস বিভিন্ন প্রকার ঔষুধ, ৬৯৪ কেজি বিভিন্ন প্রকার বীজ, ১,২৩৯ পিস যানবাহন যন্ত্রাংশ, ১১টি ট্রাক/কাভার্ড ভ্যান, ০৫টি পিকআপ, ৩টি প্রাইভেটকার/বাস, ০৩টি ট্রাক্টর, ২০টি ট্রলি/মাইক্রোবাস, ৬৮টি সিএনজি/ইজিবাইক/ অটোরিক্সা, ৩৫টি মোটরসাইকেল এবং ৫৩টি বাইসাইকেল/ভ্যান।  

  

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ৮টি দেশী/বিদেশী পিস্তল,  ১টি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ৬৩০ রাউন্ড গোলাবারুদ,  ২টি মাইন,  ৬টি গ্রেনেড এবং  ৬টি অন্যান্য অস্ত্র। 

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৩৭,৭৯,৩৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ১৮ কেজি ১৫০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস, ৬০৭ গ্রাম হেরোইন, ১,৪২২ বোতল ফেনসিডিল, ৬,৮৩৮ বোতল বিদেশী মদ, ৩৯৫ লিটার বাংলা মদ, ৩,২৬৮ ক্যান বিয়ার, ১,৭১০ কেজি ৪৭০ গ্রাম গাঁজা, ১,৮৪,৬৩৩টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ২৪,২০১ বোতল বিভিন্ন প্রকার সিরাপ এবং ৮২,৭১৫ পিস বিভিন্ন প্রকার ঔষধ/ট্যাবলেট।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১২ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪৭জন বাংলাদেশী নাগরিক, ০১ জন ভারতীয় নাগরিক ও ২৮৪ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});