সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এক হাতে হিন্দু আরেক হাতে মুসলমান— ডেপুটি স্পিকার


অক্টোবর ১৯, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন “এক হাতে হিন্দু, আরেক হাতে মুসলমান”এই হচ্ছে আমাদের কলমাকান্দা-দুর্গাপুর। দীর্ঘদিনের সম্প্রীতির এই ধারাবাহিকতা আমরা রক্ষা করতে চাই।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনার কলমাকান্দার রামকৃষ্ণ মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পূজা দুর্গাপূজা। আমাদের কলমাকান্দায় হিন্দু, মুসলমান সবাই সমতার ভিত্তিতে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে আমরা কাজ করি এবং আজকে যে পূজা মণ্ডপগুলো আছে। সেই পূজা মণ্ডপ যখন আপনিও ঘুরে দেখবেন, তখন এই জিনিসটাই পরিলক্ষিত হবে এইখানে ধর্মীয় কোনো ভেদাভেদ নেই। আমরা একটা কথা বলি যে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশের প্রচলিত আইন এবং সংবিধান অনুসারে হিন্দু, মুসলমান, গারো, হাজং, খ্রিস্টান সবাই এই দেশের নাগরিক এবং এই দেশের সম্মানিত নাগরিক হিসেবে প্রত্যেকের সমান অধিকার আছে। সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রাণান্তর চেষ্টা চালাচ্ছি।

তিনি আরো বলেন, হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমি অনুরোধ জানাবো এই দেশ, আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ে তুলতে হবে। আমাদের পূর্বপুরুষরা এই দেশকে স্বাধীন করেছিলেন। সেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য এবং দেশের উন্নয়নের জন্য আমরা সকলেই একসাথে কাজ করবো। এটাই হোক দুর্গাপূজা উপলক্ষ্যে আমাদের আজকের দিনের শপথ।

এর আগে তিনি কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষু শিবির পরিদর্শন করেন।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});