রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভাড়া বাসায় ঢুকে তরুণীকে ছুরিকাঘাতে হ*ত্যা


সেপ্টেম্বর ২০, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ আতাউর মার্কেট এলাকায় ভাড়া বাসায় সানজিদা আক্তার (২৩) নামে এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত যুবককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

নিহত সানজিদা আক্তার বরিশালের কোতোয়ালি থানা এলাকার শাজাহান হাওলাদারের মেয়ে। তিনি আমবাগ আতাউর মার্কেট এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে এক যুবক সানজিদার ভাড়া বাসায় প্রবেশ করেন। একপর্যায়ে ওই যুবক সানজিদার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে এবং কার সঙ্গে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তরুণীর মরদেহ উদ্ধার করেছে। ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});