শুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

এটি ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট: গোলাম পরওয়ার

ঢাকা ইনফো২৪
জুন ১২, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটে’ পরিপূর্ণ হিসেবে আখ্যা দিয়েছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বাজেটকে বিনিয়োগবান্ধব করার আহ্বান জানান।

শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, এটি ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট এবং এটি বিগত আওয়ামী লীগ সরকারের অর্থনৈতিক নীতির পুনরাবৃত্তি করছে। ব্যাংকিং খাতে চলমান অনিয়ম ও অব্যবস্থাপনার প্রসঙ্গ তুলে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতিতে বাজেট পাস হলে দেশের সামগ্রিক অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়বে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।