সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এডিপি বাস্তবায়নে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন হার


সেপ্টেম্বর ২১, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ১ দশমিক ৮৫ শতাংশ। গত পাঁচ বছরের মধ্যে এটাই এডিপি বাস্তবায়নের সর্বনিম্ন হার।

গত ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্টে উন্নয়ন ব্যয় হয়েছিল ৫ হাজার ৭১৪ কোটি ৮৩ লাখ টাকা। ওই অর্থবছরে এডিপিতে মোট বরাদ্দ ছিল ২ লাখ ৩৮ হাজার ৬৯৬ কোটি টাকা। ফলে এডিপি বাস্তবায়নের হার ছিল ২ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসে উন্নয়ন ব্যয় কমেছে ৫ কোটি ১৩ লাখ টাকা।

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত পাঁচ অর্থবছরের শুরুতে এডিপি বাস্তবায়নের হার তুলনামূলক কম থাকলেও চলতি অর্থবছরের হার সবচেয়ে নিচে নেমেছে।

২০২৪-২৫ অর্থবছরের জুলাই-আগস্টে এডিপিতে ব্যয় হয়েছিল ৭ হাজার ১৪৩ কোটি ৮ লাখ টাকা। ওই সময় বাস্তবায়নের হার ছিল ২ দশমিক ৫৭ শতাংশ। অর্থবছরটিতে এডিপির মোট বরাদ্দ ছিল ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকা।

২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাসে উন্নয়ন ব্যয় হয়েছিল ১০ হাজার ৫৪১ কোটি ৮০ লাখ টাকা, যা ওই বছরের মোট এডিপি বরাদ্দের ৩ দশমিক ৮৪ শতাংশ। ওই অর্থবছরে মোট বরাদ্দ ছিল ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি ২ লাখ টাকা।

অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরের জুলাই-আগস্টে এডিপি বাস্তবায়নে ব্যয় হয়েছিল ৯ হাজার ৮৪৩ কোটি ৭১ লাখ টাকা। এ সময় বাস্তবায়নের হার ছিল ৩ দশমিক ৮৫ শতাংশ। ওই অর্থবছরে এডিপির মোট বরাদ্দ ছিল ২ লাখ ৫৬ হাজার কোটি ২৭ লাখ টাকা।

অর্থাৎ, ২০২২-২৩ থেকে ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত পাঁচ বছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন। একই সঙ্গে এই সময়ে উন্নয়ন ব্যয়ের পরিমাণও আগের চার অর্থবছরের তুলনায় কম।

আগস্টে ব্যয় কমেছে প্রায় ৪৮২ কোটি টাকা

প্রতিবেদনে শুধু আগস্ট মাসের এডিপি বাস্তবায়নের পৃথক হিসাবও দেওয়া হয়েছে। চলতি অর্থবছরের আগস্টে উন্নয়ন ব্যয় হয়েছে ৩ হাজার ৫৮৮ কোটি ৫২ লাখ টাকা। এ সময় এডিপি বাস্তবায়নের হার ছিল ১ দশমিক ১৬ শতাংশ।

গত অর্থবছরের আগস্টে উন্নয়ন ব্যয় হয়েছিল ৪ হাজার ৭০ কোটি ১৮ লাখ টাকা, যা ওই বছরের বার্ষিক এডিপি বরাদ্দের ১ দশমিক ৭১ শতাংশ।

সে হিসাবে এক বছরের ব্যবধানে আগস্ট মাসে উন্নয়ন ব্যয় কমেছে ৪৮১ কোটি ৬৭ লাখ টাকা। একই সময়ে মাসিক এডিপি বাস্তবায়নের হারও কমেছে শূন্য দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট।

বরাদ্দ বেড়েছে ৭০ হাজার কোটি টাকার বেশি

চলতি ২০২৬-২৭ অর্থবছরে এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৬ লাখ টাকা। গত ২০২৫-২৬ অর্থবছরে এ বরাদ্দ ছিল ২ লাখ ৩৮ হাজার ৬৯৬ কোটি টাকা। অর্থাৎ এক বছরে এডিপির বরাদ্দ বেড়েছে ৭০ হাজার ২২৮ কোটি ৮৬ লাখ টাকা।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরে এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ ছিল ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি ২ লাখ টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ২ লাখ ৫৬ হাজার কোটি ২৭ লাখ টাকা।

তবে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়লেও চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়নের হার আগের চার অর্থবছরের একই সময়ের তুলনায় কম রয়েছে।

প্রতিবেদনটির হিসাব জুলাই থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত মন্ত্রণালয় ও বিভাগগুলোর এডিপি বাস্তবায়নের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এতে ২০২২-২৩ থেকে ২০২৬-২৭ অর্থবছরের একই সময়ের বাস্তবায়ন পরিস্থিতি তুলনা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});