সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে অটোরিকশা থেকে ১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার


সেপ্টেম্বর ২১, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে আনা ১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বকশীগঞ্জ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে একটি অটোরিকশা থেকে এসব সার উদ্ধার করা হয়। এ সময় বকশীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি অটোরিকশায় করে ১৫ বস্তা ইউরিয়া সার পরিবহন করা হচ্ছিল। এ সময় অটোরিকশাটি থামিয়ে সার পরিবহনের বিষয়ে জানতে চাইলে চালক মো. মিল্লাত হোসেন জানান, তিনি যাত্রী নিয়ে পাশের শ্রীবরদী উপজেলায় গিয়েছিলেন। পরে তাহের নামে এক সার ব্যবসায়ী তাকে এসব সার বকশীগঞ্জের গোপালপুর বাজারে পৌঁছে দিতে বলেন। এ কাজের জন্য তাকে ৭০০ টাকা ভাড়া দেওয়ার কথা ছিল।

পরে অভিযান চালিয়ে অটোরিকশা থেকে সারগুলো উদ্ধার করে উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা বলেন, ‘সারগুলো যেহেতু অবৈধভাবে বকশীগঞ্জে প্রবেশ করেছে, তাই এগুলো কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে এসব সার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});