শুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এনজোকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল রিয়াল

ঢাকা ইনফো২৪
জুলাই ৩, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

এনজোকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল রিয়াল

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ০)

এনজো ফার্নান্দেজ।

X

এনজো ফার্নান্দেজ।

চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে ভেড়ানো নিয়ে গুঞ্জনের অবসান ঘটাল রিয়াল মাদ্রিদ। ২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকাকে দলে নেয়ার বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়েছে লস ব্লাঙ্কোসরা।

এনজোর এজেন্ট হাভিয়ের পাস্তোরে গত বৃহস্পতিবার মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তারা এই মিডফিল্ডারকে স্পেনে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পথ খুঁজছেন। এর আগে এনজো নিজেও মাদ্রিদে থাকার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। এই ঘটনায় গত মৌসুমে চেলসি তাদের দুটি ম্যাচে এনজোকে দল থেকে বাদও দেয়।

এরই পরিপ্রেক্ষিতে আজ রিয়াল মাদ্রিদ চেলসির সঙ্গে তাদের সুসম্পর্ক বজায় রাখতে এবং বিভ্রান্তি দূর করতে আনুষ্ঠানিক বিবৃতি দেয়, ‘সাম্প্রতিক সময়ে এনজো ফার্নান্দেজের প্রতি রিয়াল মাদ্রিদের কথিত আগ্রহ নিয়ে যে সমস্ত খবর ও বক্তব্য প্রকাশিত হয়েছে, তার প্রেক্ষিতে ক্লাব স্পষ্ট জানাতে চায় যে—উক্ত খেলোয়াড়কে দলে নেওয়ার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চেষ্টাই রিয়াল মাদ্রিদ করেনি। এমনকি ভবিষ্যতে এই ধরণের কোনো দলবদলের প্রক্রিয়া শুরু করার ইচ্ছাও ক্লাবের নেই।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এনজো ফার্নান্দেজ একজন দুর্দান্ত ফুটবলার। রিয়াল মাদ্রিদ এনজো ফার্নান্দেজের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করছে। একই সঙ্গে চেলসির প্রতিও আমাদের পূর্ণ সম্মান রয়েছে, যাদের সঙ্গে আমাদের চমৎকার প্রাতিষ্ঠানিক সম্পর্ক বিদ্যমান। চেলসির মতো একটি ক্লাবের প্রতি সম্মান এবং রিয়াল মাদ্রিদের প্রাতিষ্ঠানিক আনুগত্যের নীতি মেনেই আমরা এই ভিত্তিহীন গুঞ্জনকে সম্পূর্ণভাবে অস্বীকার করছি। এই ধরণের অসত্য তথ্য কেবল ভক্তদের মাঝে বিভ্রান্তি তৈরি করে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও ক্লাবের অপ্রয়োজনীয় ক্ষতিসাধন করে।’

গত মৌসুমে ট্রফিহীন ছিল রিয়াল মাদ্রিদ। লা লিগায় বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে শেষ করা, কোপা দেল রে-তে আলবাসেতের কাছে হেরে বিদায় এবং চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে পরাজয়—সব মিলিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। চেলসি থেকে ইতোমধ্যে স্প্যানিশ ফুল-ব্যাক মার্ক কুকুরেলাকে দলে ভিড়িয়েছে মাদ্রিদ।

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে দশম স্থানে থেকে শেষ করে চেলসি। পশ্চিম লন্ডনের ক্লাবটির এমন বাজে পারফরম্যান্সের মাঝেও দুর্দান্ত ফর্মে ছিলেন এনজো। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ গোল এবং ৭টি অ্যাসিস্ট করেছিলেন। চেলসি না ছাড়তে পারলে, আগামী মৌসুমে তাঁকে খেলতে হবে রিয়াল মাদ্রিদেরই সাবেক তারকা ও চেলসির নতুন কোচ শাবি আলোনসোর অধীনে।

বিশ্বকাপ খেলতে বর্তমানে আর্জেন্টিনা দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন এনজো। শেষ ষোলো নিশ্চিতের মিশনে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ কেপ ভার্দে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায়।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});